Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিউলি সান্যাল নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিউলি কালুখালী উপজেলার হাটগ্রামের অমিত কুমার সান্যালের স্ত্রী।

স্থানীয়রা জানান, গ্রামের বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে রাজবাড়ী আসার পথে বাণিবহ বাজারের আগে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শিউলি সান্যাল।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত

প্রকাশের সময় : ১০:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫