Dhaka মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৭৮

নিজস্ব প্রতিবেদক : 

দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গত ৭ দিনে সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে ২৭৮ জনকে আটক করা হয়েছে। ১৬-২২ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে এসব অভিযান পরিচালনা করে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং সদস্য এবং চোরাকারবারিরা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২২টি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ৮২২টি গোলাবারুদ, ৭টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়া

নতুন সরকারের বাজেট হতে হবে বাস্তবসম্মত ও সংস্কারভিত্তিক : সিপিডি

যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৭৮

প্রকাশের সময় : ০৯:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬