মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে : ডিএনসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক  : 

‘মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি’ বলে মন্তব্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, তারপরও সামনে ডেঙ্গু প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে। আপনাদের আহ্বান জানাব নিজেদের বাসাবাড়ি পরিষ্কার রাখবেন। ডেঙ্গু থেকে মুক্ত থাকতে হলে আমাদের সচেতন থাকতে হবে।

রোববার (২৮ জুন) বনানীর করাইল এরশাদ মাঠে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশন থেকে সাধ্য অনুযায়ী প্রতিদিন মশার ওষুধ ছিটাই, বিকেল বেলা ফগিং করি যাতে, মশা নিয়ন্ত্রণে রাখা যায়। বর্ষা শুরু হয়ে গেছে। আনাচে-কানাচে পানি জমে মশার লার্ভা সৃষ্টি হচ্ছে। এখন থেকে আমাদের স্লোগান ‘শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি করি পরিষ্কার।’

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে মোট ১৯০৫টি এবং অস্থায়ীভাবে ১৮৫১টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে এবং এই কার্যক্রম আগামী তিন দিন অব্যাহত থাকবে।

তিনি বলেন, সারা দেশের জেলা, উপজেলা, শহর, পাড়া-মহল্লা ও গ্রামাঞ্চলের প্রতিটি শিশুর কাছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পৌঁছে দিতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনও তার আওতাধীন সব শিশুকে এই সেবা নিশ্চিত করতে কাজ করছে। এরপরও কোনো প্রয়োজন হলে নাগরিকদের ডিএনসিসির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে যেভাবে সফলতা অর্জন করেছে, একইভাবে অন্যান্য জনসেবামূলক কার্যক্রমও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সফলতা অর্জন করবে।

অনুষ্ঠানের শেষে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে : ডিএনসিসি প্রশাসক

প্রকাশের সময় : ০৬:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬