Dhaka সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধী দলে ছিলাম, বিরোধী দলে থাকতে চাই: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক : 

বিরোধী দলে ছিলেন এবং বিরোধী দলেই থাকতে চান বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর এসব কথা বলেন তিনি।

সংসদের বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।

তিনি বলেন, সংসদে আসার অনুভূতি সব সময়ই ভালো। সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে এলাম, সেটি আনন্দের বিষয়।

পার্টি অফিসে বিক্ষোভ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে, সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।

এবারের নির্বাচনে নিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি, সেটি এ নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বর্ণ ও রুপার মুদ্রার দাম বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

বিরোধী দলে ছিলাম, বিরোধী দলে থাকতে চাই: জি এম কাদের

প্রকাশের সময় : ০২:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪