Dhaka বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২০৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লুবাবা নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে থেকেই তার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে একটি দীর্ঘ পোস্টে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই সাবেক শিশুশিল্পী।

এবার বিয়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।

লুবাবার এই পরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানিয়েছেন।

একজন মন্তব্য করেন, “মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।” আরেকজন লেখেন, “আল্লাহ আপনাদের ভালো রাখুক।”

শোবিজ ছেড়ে ভিন্ন এক জীবনের পথে হাঁটা এবং নতুন সংসার শুরু-সব মিলিয়ে লুবাবার জীবনে এটি এক গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন অনেকেই।

‎অনেক দিন ধরেই ইসলামী রীতিতে চলছে লুবাবা। সোশ্যাল মিডিয়ায় আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এক সময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানোয় বেশ প্রশংসা পাচ্ছে সে।

‎সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিল অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছে বেশকিছু নাটকে। বিজ্ঞাপন ও সিনেমায়ও দেখা গেছে তাকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা

বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা

প্রকাশের সময় : ১০:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬