Dhaka মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসক্লাব থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের মরদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ওয়াশরুম থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের (৬৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। আলী মামুদ দৈনিক দিনকালের সিটি এডিটরের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মামুদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আলী মাহমুদের সহকর্মী আনোয়ার বুলু জানান, তিনি পরশুদিন অফিস করেছেন। তাকে একটি রিপোর্ট দিয়ে বলেছিলেন এটি যেন দেখে প্রকাশের ব্যবস্থা করা হয়। সেদিনের পর থেকে তিনি ছুটিতে ছিলেন। তিনি তার মৃত্যুর খবর শুনে জাতীয় প্রেসক্লাবের দিকে যাচ্ছেন।

তিনি জানান, আলী মামুদের কয়েক বছর আগে ওপেন হার্ট সার্জারি অপারেশন হয়েছিল। এরপর থেকে ভালোই ছিলেন। তার গ্রামের বাড়ির রাজশাহী জেলায়। তিনি ঢাকার মগবাজারে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

প্রেসক্লাব থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬