Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৪ জন দেখেছেন

যশোর জেলা প্রতিনিধি : 

যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে সুমাইয়া (৩) ও সুরাইয়া (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন ছিল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা মালয়েশিয়া প্রবাসী সহোদর ইয়ামিন ও ইয়াসিনের মেয়ে।

মৃত দুই শিশুর দাদা আনোয়ার গাজী জানান, পরিবারের সদস্যরা সকালে পুকুরে মাছ ধরতে যায়। এ সময় ঐ দুই শিশু তাদের সঙ্গে ছিল। যখন সবাই মাছ ধরার কাজে ব্যস্ত ছিল তখন তারা পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে তাদের দুই বোনকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। এ সময় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা পুকুরে মাছ ধরছিলেন। এ সময় তার দুই শিশু মাছধরা দেখতে পুকুরপাড়ে গিয়েছিল। পরে তাদের খুঁজে না পেয়ে পাশের এক পুকুরে সুমাইয়া এবং সুরাইয়াকে পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কাতা‌রে আট‌কে পড়া‌দের জন‌্য দু‌টি বি‌শেষ ফ্লাই‌টের ব‌্যবস্থা

ঝিকরগাছায় পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫