Dhaka শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী হান্নান মাসউদ, সবচেয়ে বেশি বয়সী মোশাররফ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আর সবচেয়ে বেশি বয়সী বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে গণনা শেষে রাত থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনি হলফনামা অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। অর্থাৎ, বর্তমানে তার বয়স ২৬ বছর ১ মাস। আর তিনিই হচ্ছে এই নির্বাচনে সবচেয়ে কম বয়সী বিজয়ী প্রার্থী।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে জয়ী হয়েছেন হান্নান মাসউদ। তিনি ভোট পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

হান্নান মাসউদ অভ্যুত্থান পরবর্তী সময় এনসিপিতে যোগ দেন এবং ১১–দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান।

এদিকে, নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার মোশাররফের জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর। অর্থাৎ, তার বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস।

নির্বাচনে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫ ভোট।

ইসি সূত্র জানায়, নির্বাচনে নির্বাচিতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ।

এরআগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সে সময় তিনি ৯৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না : মির্জা ফখরুল

জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী হান্নান মাসউদ, সবচেয়ে বেশি বয়সী মোশাররফ

প্রকাশের সময় : ০৬:৫৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬