আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএ পরিচালক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও প্রকাশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দাফতরিক আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধান, ১৯৯০-এর বিধি ৩৫(খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে এ কে এম আরিফ উদ্দিন বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাঁকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তাঁর খোরাকি ভাতা পরিশোধ করা হবে।

এদিকে বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন) পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তির ইঙ্গিত দিলেন চিফ হুইপ

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএ পরিচালক বরখাস্ত

প্রকাশের সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬