Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭৭ জনকে এসপি পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের ১৭৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫০ টি সুপারনিউমারারি পদের বিপরীতে ১৫০ পুলিশ সুপারকে পদোন্নতি দেয়া হলো। যে সকল কর্মকর্তা মিশনে, শিক্ষাছুটি/প্রেষণ ও লিয়েনে কর্মরত আছেন সেসব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা পাবেন না।

এতে আরও বলা হয়, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্যকোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃষ্টির তারিখ থেকে ১৫০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

এদিকে আলাদা আরেকটি প্রজ্ঞাপনে আরও ২৭ জনকে এসপি পদে পদোন্নতি দেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে আরও ১৪০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

আবহাওয়া

রাজধানীর যে ৬৮ ফিলিং স্টেশনে তেল নিতে লাগবে ফুয়েল পাস

১৭৭ জনকে এসপি পদে পদোন্নতি

প্রকাশের সময় : ১০:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩