Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

সরকারের পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৫ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সাগীর আহমদ সাগীরের ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর যুবদল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ‘সেন্টমার্টিন দিলে নাকি তিনি ক্ষমতায় থাকতে পারবেন’। কিন্তু সেন্ট মার্টিন দেয়ার কথা কে বলেছে? কে চাচ্ছে? একটি দেশ তো বলেছে যে, আমরা বাংলাদেশের কোনো ভূখণ্ড চাইনি। তাহলে প্রধানমন্ত্রী কেন সেটা বললেন? যদি ভূখণ্ড দেয়ার ইতিহাস থাকে সেটা আওয়ামী লীগের। কারণ তারা তো বেরুবাড়ি দিয়েছে। তারা ক্ষমতার জন্য এগুলো করে। আর দেশবাসীকে বলে যে, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র তো প্রধানমন্ত্রী করছেন। তিনি মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকারের সাথে ষড়যন্ত্র করছেন। তার বিরুদ্ধে আজ সব মানুষ রাস্তায় নেমেছে। তারা চায় সরকারের পতন। ইতোমধ্যে তারুণ্যের সমাবেশে, গণমিছিল, পদযাত্রা শুরু হয়েছে। এসব দেখে সরকারের রাজসিংহাসন টলমল করছে। আসলে সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে।

রিজভী বলেন, জনগণ চায় সরকারের পতন। ইতিমধ্যে তারুণ্যের সমাবেশে, গণমিছিল, পদযাত্রা শুরু হয়েছে। এসব দেখে সরকারের রাজ সিংহাসন টলমল করছে। আসলে সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে।

রিজভী বলেন, আজকে সাগীর আহমদের মতো সাহসী নেতা আমাদের জন্য বড় প্রয়োজন। সে ছিল স্বল্পভাষী ও সদালাপী। তার মাঝে মানবিক গুণাবলী ছিল। আল্লাহ তাকে বেশেহত নসিব করুন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ হাসান মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য দেন মহানগর দক্ষিণ বিএনপির মোশাররফ হোসেন খোকন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, শফিকুল ইসলাম মিল্টন, কামরুজ্জামান দুলাল, ওমর ফারুক মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জহির উদ্দিন তুহিন প্রমুখ।

এ সময় বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আবহাওয়া

ঈদযাত্রায় ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫১ ও আহত ১০৪৬

সরকারের পদত্যাগের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে : রিজভী

প্রকাশের সময় : ০৮:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩