পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় শনিবার (২০ জুন) রাতে রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে নয়নের চিকিৎসা শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

মো. নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়ার বাসিন্দা এবং বিএনপির একজন কর্মী। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নয়ন পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০১:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬