বিচারব্যবস্থায় কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক : 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, বর্তমানে বিচারব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ বা বল প্রয়োগ নেই। বিচারব্যবস্থা স্বাধীন থাকবে এটি সরকারের প্রত্যাশা।

শনিবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় সব মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। কেননা দেশে অনেক বিচারকের অভাব রয়েছে। সরকার রামিসাসহ ধর্ষণ ও হত্যা মামলাগুলো নিষ্পত্তিতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। মিডিয়ার মাধ্যমে বিচার না করে আদালতের মাধ্যমেই যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়, সেই বিষয়ে নজর রাখতে হবে।

বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় বলে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি প্রায় তিন মাস দায়িত্ব পালন করেছি। কোন মামলায় বা কোন ব্যক্তির পক্ষে কিংবা রাষ্ট্রের বিচার ব্যবস্থার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটুক এমন কোন রাজনৈতিক চাপ কিংবা কোন রাজনৈতিক প্রত্যাশার কথা কেউ আমাকে আজ পর্যন্ত বলেনি। এতে প্রমাণিত হয় যে বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়।

এক সময় সাংবাদিক ছিলেন উল্লেখ করে তিনি বলেন, আমি একসময় সাংবাদিকতা করতাম। রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্টারের মূল কাজ হচ্ছে প্রকৃত সত্যটা জনগণের সামনে তুলে ধরা। আর দেশে বিচার হয় আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোন কারণে বিচার না হয় (মিডিয়া ট্রায়াল) সে ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোশ্যাল মিডিয়া ও অনলাইনের অপতথ্যের বিরুদ্ধে প্রকৃত সত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে মেইনস্ট্রিম মিডিয়াকে ভূমিকা রাখার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।

সুপ্রিমকোর্ট রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রহমান রানার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এবার বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি হানজালার

বিচারব্যবস্থায় কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

প্রকাশের সময় : ০৯:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬