Dhaka বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির ঘোষণা জ্বালানি প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : 

দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে দেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে সংশয়টি জনগণের তৈরি হয়েছে, আমরা সেটাকে অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে যথেষ্ট মজুদ রয়েছে। গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সাপ্লাই দিয়েছি। ক্রেতারা স্বীকার করেছেন, তারা বেশি করে তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করতে হবে। সবাইকে বলতে চাই, জনগণের দুর্ভোগ কমানোর জন্য সরকার যথেষ্ট সচেষ্ট আছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে এটি একটা চাপ তৈরি করছে। স্বাভাবিকভাবেই আমাদের সমন্বয়ে যেতে হবে।আমরা চেষ্টা করবো দাম না বাড়াতে। তবে একান্তই না পারলে তখন জনগণের সঙ্গে আমরা তা শেয়ার করবো। পাশাপাশি আমরা দেশবাসীর সমর্থন কামনা করছি।

জ্বালানি তেলের দামের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে, যা সরকারের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে। তবে সরকার চেষ্টা করছে এই মুহূর্তে দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে। পরিস্থিতি যদি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে দাম সমন্বয় করা ছাড়া কোনো উপায় নেই, তবে তা সরাসরি জনগণের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জনসাধারণের ভোগান্তি কমাতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেশবাসীকে ধৈর্য ধরার এবং সরকারি সিদ্ধান্তের ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুদ না করলে সরবরাহ ব্যবস্থা আরও দ্রুত স্বাভাবিক করা সম্ভব হবে। এ বিষয়ে তিনি সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আবহাওয়া

রাজশাহীতে মদপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির ঘোষণা জ্বালানি প্রতিমন্ত্রীর

প্রকাশের সময় : ০৮:১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬