Dhaka রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

বরিশাল জেলা প্রতিনিধি : 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে। শিগগিরই এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হলো।

রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে একসময় খাদ্য উৎপাদনের সুফল পেয়েছে দেশের মানুষ। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, শহীদ জিয়ার খাল খননের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে।

তিনি বলেন, খাল পুনরুদ্ধারের পাশাপাশি সরকারের বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযানও শুরু হয়েছে। আগামীতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, যাচাই-বাছাই শেষে যেসব প্রকল্প জনমুখী বলে মনে হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে। আর যেগুলো কেবল দুর্নীতির উদ্দেশে নেওয়া হয়েছে বলে প্রতীয়মান হবে, সেগুলো বাতিল করা হবে।

ফ্যাসিস্ট সরকারের প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, নীতি-নির্ধারকদের একটি অংশ কীভাবে আমলাতন্ত্রকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেটা সকলেরই জানা। প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা কীভাবে নষ্ট করেছে, তাও আমরা দেখেছি। জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস, বিবাহ নিবন্ধন অফিস থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত দলীয় কাজে ব্যবহার করা হয়েছে। এভাবে একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে না।

তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচিত সরকার মাত্র পাঁচ বছরের জন্য আসে। আগামীতে আমরা সরকারে থাকতেও পারি, নাও থাকতে পারি। কিন্তু রাষ্ট্র তো মানুষের, সবার। তাই রাষ্ট্রের একটি নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক আমলাতন্ত্র থাকা জরুরি। বিগত সরকারের সবচেয়ে বড় অপরাধ ছিল এই নিরপেক্ষ কাঠামোকে ভেঙে দেওয়া। পুলিশের ইউনিফর্মকে জনগণের চোখে বিতর্কিত করে তোলা, জনবান্ধব একটি প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাই ছিল গুরুতর অপরাধ।

জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার এই বিকৃত ব্যবস্থা থেকে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দিতে চায়। আমরা কোনো দলীয় রাষ্ট্র গড়তে চাই না। লক্ষ্য একটাই, জনগণের সরকার, জনগণের রাষ্ট্র। নির্বাচিত হলে থাকব, না হলে থাকব না। কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করব। নির্বাচনই ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম, অন্য কোনো পথ নয়।

তিনি আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর নানা মহল বাঁকা পথে ক্ষমতার প্রলোভন দেখিয়েছে। কিন্তু বিএনপির অবস্থান স্পষ্ট, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়া নয়। নির্বাচন হলে জনগণ আমাদের নির্বাচিত করুক বা না করুক, আমরা জনগণের জন্য কাজ করার মানসিকতা নিয়ে প্রস্তুত ছিলাম। কিন্তু নির্বাচন ও জনগণের অধিকার ধ্বংস করে ক্ষমতায় যাওয়ার চিন্তা কখনোই করিনি।

ধর্মের অপব্যবহার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, কিছু ধর্ম ব্যবসায়ী নির্বাচনকে ভন্ডুল করতে, বিলম্বিত করতে ধর্মকে ব্যবহার করার চেষ্টা করেছে। দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মীয় মূল্যবোধ চর্চা করে। কিন্তু ধর্মপ্রাণ মানুষ আর ধর্ম ব্যবসায়ীর মধ্যে বড় পার্থক্য আছে। কোনো ধর্মপ্রাণ মানুষ ধর্ম নিয়ে ব্যবসা করে না, আর ধর্ম ব্যবসায়ী নিজের স্বার্থে কাউকে ছাড়ে না।

সবশেষে তিনি বলেন, এই কঠিন পথ অতিক্রম করেই আগামী দিনের সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬