মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত : গণপূর্ত উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত আছে। নতুন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয় নিজ কার্যালয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মিন্টোরোড, বেইলি রোড, গুলশান ও ধানমন্ডিতে বাড়ি প্রস্তুত আছে।

আদিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জন্য আপাতত তিনটি বাংলো বাড়ি প্রস্তুত আছে। এর একটি হলো যমুনা, আরেকটি সংসদ ভবনের পেছনে স্পিকারের বাংলো এবং অপরটি ডেপুটি স্পিকারের বাংলো। বিএনপির পক্ষ থেকে যেভাবে চাওয়া হবে সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা বলেন, গণভবনের পেছনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জায়গায় প্রধানমন্ত্রীর স্থায়ী বাড়ি নির্মাণ করা হচ্ছে। সেই বাড়ি প্রস্তুতির আগে পর্যন্ত অস্থায়ীভাবে যমুনা এবং স্পিকারের বাড়ি প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল। আমরা ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেটি থেকে দেশকে নতুন গতিতে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

ধর্ষণ কিংবা দুর্নীতি ছোট-বড় হয় না, সবই সমান : স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত : গণপূর্ত উপদেষ্টা

প্রকাশের সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬