Dhaka শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পাওয়ার কারণেই হয়তো এই সিদ্ধান্ত : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : 

বিদেশে গিয়ে হয়তো উপযুক্ত প্রটোকল পাননি, সেকারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ মে) সকালে নয়াপল্টনে যৌথ সভা শেষে এসব কথা বলেন তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করে বিএনপি। যেখানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, বিদেশে গিয়া তেমন প্রোটকল না পেয়ে এর প্রতিশোধ হিসেবে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের প্রোটকলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার শঙ্কিত হয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা করছে। কূটনৈতিকদের প্রটোকল প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশকে একঘরে করে দেবে। ত্রি-দেশীয় সফরের পর প্রধানমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন।

দায়িত্বহীনভাবে ছয় দেশের কূটনীতিকদের অতিরিক্ত প্রটোকল প্রত্যাহার করেছে সরকার, এতে সংকট সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন এই নেতা। তিনি বলেন, এতে করে বাংলাদেশের সঙ্গে আন্তজার্তিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের মানুষকে ক্ষতি করবে। এটি সুখকর কিছু বয়ে আনবে না।

সংসদ থেকে বিএনপি এমপিদের পদত্যাগ করা সঠিক নাকি ভুল ছিল প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, সংসদ থেকে বের হয়ে আসা বিএনপির সঠিক সিদ্ধান্ত ছিল। আর নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ কী করবে এটা নিয়ে ভাবছে না বিএনপি।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সী হান্নান মাসউদ, সবচেয়ে বেশি বয়সী মোশাররফ

বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পাওয়ার কারণেই হয়তো এই সিদ্ধান্ত : ফখরুল

প্রকাশের সময় : ০২:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩