Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় চাচাতো ভাইকে হত্যার পর অটোভ্যান ছিনতাই, আটক ৩

পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনার চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ইমরান হোসেন (১৭) নামে এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের আপন চাচাতো ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ঘটনাস্থল থেকে ইমরানের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমরান উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

নিহতের স্বজন সাদ্দাম হোসেন জানান, বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শুকুরভাঙ্গা এলাকা থেকে ইমরানের অটোভ্যানটি ভাড়ায় নেয় তার চাচাতো ভাই সুমন হোসেন। এ সময় সুমনের সাথে হেলালসহ আরও দুজন যাত্রী ছিল।

সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত তারা চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। রাত ১০টার দিকে রামচন্দ্রপুর শ্মশান এলাকায় পৌঁছালে ভ্যান ও মোবাইল ফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা ইমরানকে মারধর করে। একপর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে তারা পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেয়।

এদিকে ইমরান রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। খোঁজ নিয়ে তারা জানতে পারেন যে, সুমনসহ তিনজনকে নিয়ে ইমরান ভাড়ায় গিয়েছিল। পরে স্বজন ও এলাকাবাসী ভাঙ্গুড়ায় সুমনদের বাড়িতে গিয়ে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তিনজনকে আটক করে চাটমোহরে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে তারা ইমরানকে হত্যার কথা স্বীকার করে। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থল থেকে নিহত ইমরানের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। একই সময় অভিযুক্ত তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাবনায় চাচাতো ভাইকে হত্যার পর অটোভ্যান ছিনতাই, আটক ৩

প্রকাশের সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬