Dhaka মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটকদের ওপর ভেঙে পড়লো পাহাড়ের একাংশ

আন্তর্জাতিক ডেস্ক : 

ব্রিটেনের ডরসেটের ওয়েস্ট বে-এর সমুদ্রের ধারে পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছবি তুলছিলেন একদল পর্যটক। হঠাৎ তাদের ওপর ১৫০ ফুট উঁচু থেকে আসা পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। এসময় ভয়ানক দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন অন্য এক পর্যটক। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।

জানা গেছে, ঘটনাটি ব্রিটেনের ডরসেটের ওয়েস্ট বে-র। ডরসেট কাউন্সিল থেকেও সেই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনার কারণে সতর্কবার্তা দেওয়া হয়েছে পর্যটকদেরও। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে কাউন্সিল সূত্রে খবর। আপাতত ওই পর্যটনস্থল বন্ধ রাখা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আচমকাই তারা লক্ষ্য করেন পাহাড়ের গা বেয়ে ছোট ছোট পাথর গড়িয়ে নেমে আসছে। লক্ষণ ভালো ঠেকছিল না তাদের কাছে। কিছু একটা ঘটতে চলেছে, আঁচ করতে পেরেছিলেন তারা।

কিন্তু তার মধ্যেই অনেক পর্যটক ছবি তোলায় ব্যস্ত ছিলেন। তাদের সতর্কও করা হয়েছিল। পাহাড়ের খুব কাছেই কয়েক জন পর্যটক ছবি তুলছিলেন। হঠাৎ পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে। কোনো রকমে রক্ষা পান ওই পর্যটকরা।

ব্রিটেনের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ডরসেট ওয়েস্ট বে। যা একটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটির নগদ সহায়তা ছাড় দিল সরকার

পর্যটকদের ওপর ভেঙে পড়লো পাহাড়ের একাংশ

প্রকাশের সময় : ০৭:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩