নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকা বিস্ফোরণে আব্দুল মজিদ (৫০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোতে থাকা শিক্ষার্থী দুই ভাইবোন স্নেহা (১২) ও রিহান (১৫) আহত হয়। এদের মধ্য স্নেহার মাথার আঘাতের কারণে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। অটোতে থাকা তাদের মা রেবা আক্তার (৩৫) ও বড় ছেলে রিহান সুস্থ্য রয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডোমার-ডিমলা সড়কের দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত অটোচালকের আব্দুল মজিদ উপজেলার বালাগ্রাম ক্লাবেরপাড় গ্রামের মৃত্যু আজিজার রহমান ছেলে। আহত দুই ভাইবোন স্নেহা ও রিহান উপজেলার ব্রহ্মতল গ্রামের মোজাহার হোসেনের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাকের পেছনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে পাশ দিয়ে যাওয়া একটি অটো রিকশা উলটে যায়। এ সময় অটোর চালক ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত হয়েছেন অটোতে থাকা শিশু স্নেহা (১২) ও রিহান (১৫) উভয়ের পিতা মোজাহার হোসেন। দুর্ঘটনায় স্নেহার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অটোতে থাকা শিশুদের মা রেবা বেগম অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে আছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নীলফামারী জেলা প্রতিনিধি 






















