Dhaka বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে : উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক : 

সরকার যখন নির্বাচনের দিকে যাচ্ছে তখন একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন সদ্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় অপরাধীকে খুঁজতে সরকার সর্বোচ্চ ও সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়া সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা বলেন, যে ঘৃণ্য অপরাধ হয়েছে সেই অপরাধীদের অপরাধীকে খুঁজতে সরকার সর্বোচ্চ ও সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। অপরাধী ভারতে চলে গেছে বলে আজকে একটি খবর বের হয়েছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, খবর তো অনেক রকমেরই আছে। যে খবরটাই সঠিক হবে তারও একটি ব্যাখ্যা নিশ্চয়ই লোক দাঁড় করাবে।

রিজওয়ানা হাসান বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক শরীফ ওসমান হাদির হামলাকারীদের ধরতে।

উপদেষ্টা বলেন, মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভীত দুর্বল করতে হামলা করা হচ্ছে। তবে নির্বাচন ঘোষিত সময়েই হবে। সরকার জনগণকে সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে এ ধরনের হীন, কাপুরোষিত ও চক্রান্তমূলক আক্রমণের সঠিক জবাব দেবে।

রিজওয়ানা হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো।

রিজওয়ানা হাসান বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যতয় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেওয়া হয়নি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অবাধ তথ্য বস্তুনিষ্ট হতে হবে, বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন না হয় সেটা দেখতে চাই।

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা রিজওয়ানা বলেন, সরকারের এই বিচার করার ক্ষেত্রে সর্বোচ্চ কমিটমেন্ট রয়েছে। কিন্তু বিচারের বা তদন্তের যে প্রক্রিয়া যারা করবে তাদের হাতে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটুকু তথ্য উপাত্ত আছে সেটা তো আপনারা প্রতিবারই দেখছেন। তারা তদন্ত রিপোর্ট জমা দিতে পারছে না আবার সময় পেছাচ্ছে।

তিনি আরও বলেন, এটার সঙ্গে জাতির বিবেকের একটি প্রশ্ন জড়িত। একটা দেশের আইনের শাসন ন্যায়বিচার একটা বড় প্রশ্ন জড়িত। এটাকে কোনোভাবেই আন অ্যাড্রেস রাখা যাবে না। সরকারের পক্ষ থেকে যারা তদন্ত করছে তাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সরকার এটার বিচার দেখতে চায়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করা সম্ভব, যে স্পষ্ট বার্তা দেওয়া দরকার সেই স্পষ্ট বার্তা আমরা দিয়েছি। আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা সেটাই করব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে নিহত ১

নির্বাচন ঘিরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে : উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশের সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫