Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন : সাবেক উপদেষ্টা মাহফুজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

‘নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন’ বলে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এ ছাত্রনেতা কোনো দল কিংবা ব্যক্তির নাম উল্লেখ করে লিখেন, বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!

জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আরও লেখেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। এরই মধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

অপরদিকে দুটো শপথই নিয়েছেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে মাহফুজ আলম তার পোস্টে কোনো দল বা ব্যক্তিকে নির্দিষ্ট করেননি।

আবহাওয়া

নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন : সাবেক উপদেষ্টা মাহফুজ

প্রকাশের সময় : ০৬:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬