Dhaka বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দোকানের সামনের মালামাল না সরালে ট্রেড লাইসেন্স বাতিল : ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক : 

‎রাজধানীর মার্কেট ও দোকানের সামনে বা ফুটপাতে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।পাশাপাশি মালামাল সরিয়ে না নিলে ট্রেড লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে ডিএসসিসি।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন/আওতাধীন বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহের সম্মুখে/ফুটপাতে বিভিন্ন প্রকার মালামাল রাখায়/ফুটপাত দখল থাকার কারণে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায়, নিজ উদ্যোগে মালামাল অপসারণপূর্বক ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

‎অন্যথায় সংশ্লিষ্ট পক্ষের/দোকানের ট্রেড লাইসেন্স বাতিলসহ বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎এদিকে, ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে ডিএসসিসি।

আবহাওয়া

দোকানের সামনের মালামাল না সরালে ট্রেড লাইসেন্স বাতিল : ডিএসসিসি

প্রকাশের সময় : ০৬:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬