আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে দুটি ড্রোন ভূপাতিত হওয়ার পর এক বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, বুধবার (১১ মার্চ) সকালে দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় চারজন আহত হোন।
এক বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক গুরুতর নয় তবে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এছাড়া দুইজন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছের এলাকায়। তবে এ ঘটনার পরও বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবৃতিতেও আরও বলা হয়, বিমানবন্দরের অবকাঠামো বা আশপাশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমাববন্দরটি ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সাময়িক বন্ধ থাকার পর গত ৭ মার্চ থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করেছে। এর আগে গত ১ মার্চ বিমানবন্দরের একটি কনকোর্স (যাত্রী চলাচলের এলাকা) এক হামলায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আন্তর্জাতিক ডেস্ক 























