Dhaka শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, অনিয়ম রোধে এত ত্যাগ ও রক্তের পরেও নির্বাচনে আগের ঘটনার পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় জামিয়া কারিমিয়া মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে সীমাহীন জালিয়াতির ফলে সৃষ্ট স্বৈরতন্ত্র উৎখাতের জন্য চব্বিশে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। আমরা স্বৈরাচারের সঙ্গে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম। কিন্তু আক্ষেপের বিষয় হলো, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজম নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছে।

তিনি বলেন, আমরাও আমাদের বিভিন্ন প্রার্থীদের থেকে অভিযোগ পেয়েছি অনেক বুথে থেকে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো, ভোট গণনায় ছলচাতুরিসহ নানা ধরণের অনিয়ম হয়েছে। নির্বাচনের অনিয়ম রোধে এত রক্ত ও জীবনের পরেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে। নির্বাচন কমিশনের কাছে আহ্বান নির্বাচনের অনিয়ম সংক্রান্ত সকল অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীবৃন্দ, দলের জেলা সভাপতি ও সেক্রেটারিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক হয়ে আছে : চরমোনাই পীর

প্রকাশের সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬