Dhaka শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনের কনডেন্সার কয়েল চুরি, বিকল এসি নিয়ে চট্টগ্রাম গেল ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর মহানগর প্রভাতী ট্রেনের দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ট্রেনের এই দুই কোচের এসি বিকল হয়ে যায়। ট্রেনটি দেড় ঘণ্টা বিলম্বে চলাচল করছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে যাত্রাবিরতির পর এই তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম।

তিনি জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর নরসিংদী রেলওয়ে এলাকায় ট্রেনটির ২৫০৫ ও ২৬০৭ নম্বর দুই এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটে। সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি আখাউড়ায় যাত্রা বিরতি করলে ট্রেনের যাত্রা বিলম্ব হওয়ার আশংকায় এসি মেরামতের চেষ্টা হয়নি তবে মেকানিক্যাল কিছু কাজ শেষে বিকল এসি নিয়েই ট্রেনটি সকাল সাড়ে ১১টায় ৪০ মিনিট বিলম্বে আখাউড়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের বৈদ্যুতিক বিভাগের একজন কর্মী জানান, বর্তমানে প্রায়ই এসব চুরির ঘটনা ঘটছে। কনডেন্সার কয়েলগুলো চলন্ত ট্রেনে উঠে চুরি করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা থেকে পঞ্চগড় ছেড়ে আসা একটি ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই কোচের এসি বিকল হয়ে যায়। পরে কোচটি রেখেই বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে পঞ্চগড় ছেড়ে যায় ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামের ওই ট্রেনটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে সেতু বিভাগ, পদ্মা সেতু পরিদর্শনে সেতুমন্ত্রী

চলন্ত ট্রেনের কনডেন্সার কয়েল চুরি, বিকল এসি নিয়ে চট্টগ্রাম গেল ট্রেন

প্রকাশের সময় : ০৭:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬