Dhaka শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় চাকরিপ্রার্থীদের বয়সে ৫ মাস ছাড় দিচ্ছে সরকার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
  • ৩১৭ জন দেখেছেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

করোনায় চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ মাস শিথিল করা হচ্ছে। চলতি বছরের ২৫শে মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে সেসব চাকরিপ্রার্থীদের আবেদনে পাঁচ মাস ছাড় দিতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি চাকরি প্রত্যাশীদের এ সুযোগ দেয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, গত ২৫শে মার্চ যাদের বয়স ৩০ বছর হবে তারা আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। করোনা দুর্যোগকালীন ৩০ বছর পেরিয়ে যাওয়া প্রার্থীদের চাকরির আবেদনে সরকার পাঁচ মাসের এই সময় ছাড় দিয়েছে।

আরও পড়ুন : করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৩ শনাক্ত ১৭২৪ সুস্থ ২৪৩৮

তিনি আরো বলেন, ২৬শে মার্চের পর মার্চ-এপ্রিল-মে-জুন-জুলাই-আগস্ট পর্যন্ত যে সমস্ত মন্ত্রণালয় চাকরির জন্য তাদের বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। সেই ক্ষেত্রে প্রার্থী যারা থাকবে তাদের জন্য আবেদন চাইবে যে ২৫শে মার্চ তাদের বয়স ৩০ বছর হতে হবে। এটুকু দিলে তারা (চাকরি প্রত্যাশী) কনসেশনটা পেয়ে গেল। শিগগির এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানানো হয়।।

আবহাওয়া

অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়

করোনায় চাকরিপ্রার্থীদের বয়সে ৫ মাস ছাড় দিচ্ছে সরকার

প্রকাশের সময় : ০২:৪১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০