Dhaka বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা পলাশ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এক ফুটফুটে কন্যাসন্তানের বাবা হয়েছেন। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেতাকে ঘিরে শুভেচ্ছার জোয়ার বইছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

এদিন দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে পলাশ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।’ আর তার বাবা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

এদিকে গণমাধ্যমকে তিনি পলাশ বলেন, ‘বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমার সন্তান ও তার মা দুজনেই আলহামদুলিল্লাহ্‌ খুব ভালো আছে। আমরা সপরিবারের এখন হাসপাতালেই আছি। সবার কাছে দোয়া চাই। আমার ছেলে ও মেয়ে দুটি সন্তানই সবার দোয়া ও ভালোবাসায় থাকুক।’

অভিনেতা বাবা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে পোস্টের মন্তব্যের ঘর।

এর আগে ২০২৩ সালের ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে এক পোস্টে প্রথম সন্তানের বাবা হওয়ার কথা জানান পলাশ। তখন তিনি জানান, সেদিন সকাল সাড়ে ৯টায় তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে আগস্টে পরিবারের সম্মতিতে নাফিসা রুম্মান মেহনাজকে বিয়ে করেন পলাশ। বিয়ের খবর তাৎক্ষণিক প্রকাশ্যে না এসে পরে সংবাদমাধ্যমে আসে। এরপর পরের বছরই পুত্র সন্তানের বাবা হন তিনি। এবার তার ঘর আলো করে এল কন্যাসন্তান।

পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন তার স্ত্রী নাফিসা। এ অভিনেতার বাবা-মায়ের ইচ্ছা ছিল নাফিসাকে পুত্রবধূ করার। অন্যদিকে নাফিসাও মনে মনে পলাশকে পছন্দ করতেন। গত বছরের নভেম্বরে পলাশ পরিচিত হন তার সঙ্গে। আস্তে আস্তে একে অন্যের মাঝে গড়ে ওঠে হৃদ্যতা। তারই ধারাবাহিকতায় গাঁটছড়া বঁধেন তারা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন নাফিসা।

টেলিভিশন পর্দায় জিয়াউল হক পলাশের জনপ্রিয়তা আসে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়।

মৃন্ময়ী মেঘার তৃতীয় গান ‘অবিশ্বাসের দেশে’
ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’এর সঙ্গে কাজের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন পলাশ। দীর্ঘদিন তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন তিনি।

একপর্যায়ে অভিনয়ে মনোযোগী হয়ে ওঠেন পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’এর সাফল্যের পর তার ক্যারিয়ার নেয় নতুন মোড়। নিয়মিত অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে নাটক ও টিভিসি নির্মাণ করতেও দেখা যায় এই অভিনেতা-নির্মাতাকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এসএ কুরিয়ার সার্ভিসের অফিসে যৌথ অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা পলাশ

প্রকাশের সময় : ১১:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬