Dhaka বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে জানিয়েছেন এক চিকিৎসক। তিনি জানান, ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ সকালে আবারও সিটিস্ক্যান হয়েছে। সিটিস্ক্যানে দেখেছি, তার ব্রেনের কন্ডিশনটা অপরিবর্তিত রয়েছে। ব্রেনের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল বিভাগে ওসমান হাদির অপারেশন টিমের সদস্য ও এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব চিকিৎসক আব্দুল আহাদ।

তিনি বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে।

আবদুল আহাদ বলেন, হাদিকে এক্সপার্ট হাতে গুলি করা হয়েছে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রক্তনালীগুলো রয়েছে, সেগুলোর পাশ দিয়েই গুলি ভেদ করে গেছে। গুলির অনেকটাই সরিয়ে ফেলা গেলেও অপারেশনের পরও স্প্রিন্টারের কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে। মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে।

তিনি বলেন, হাদি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ অবস্থায় পরিবার তাকে বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করছে। মেডিক্যাল বোর্ড যদি কোনও সিদ্ধান্ত দেয়, তাহলে বিদেশে নেওয়া হবে কিনা, সে বিষয়ে পরিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইতোমধ্যে বিদেশে তার চিকিৎসা সংক্রান্ত কেস সামারি পাঠানো হয়েছে। তার যে অন্যান্য অর্গানগুলো আছে, সেগুলো লাইফ সাপোর্টের মাধ্যমে স্বাভাবিক রাখা হয়েছে। দেশের সবাই তার জন্য দোয়া করবেন।

এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব এই চিকিৎসক আব্দুল আহাদ বলেন, এখন দেশে যে অবস্থা আমরা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী এখনও সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, জুলাইয়ের পক্ষে যারা শক্তি আছি, আমাদের সবার জীবন হুমকির মুখে।

তিনি বলেন, দেশের যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামনে নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন পক্ষ এখানে জড়িত আছে। আমি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করেন।

অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। তা না করা গেলে আমাদের জুলাইয়ের সব পক্ষের শক্তিগুলো হুমকির মুখে আছে।

জুলাই পক্ষের শক্তিগুলোকে কন্টিনিউয়াস ফোন করে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে আব্দুল আহাদ বলেন, আমাদের অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের নম্বর পাবলিক করে দেওয়া হচ্ছে। বিভিন্ন গ্রুপে আমাদের নম্বর দেওয়া হচ্ছে। আমাদের পরিবার, আমাদের বাসার লোকেশনগুলো ট্যাগ করা হচ্ছে। আমাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এগুলোর আসলে শেষ কোথায়?

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যার দিকে হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে নিহত ১

ওসমান হাদির শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

প্রকাশের সময় : ০৩:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫