Dhaka বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদিকে গুলি চালায় ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা হলো, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে হাদির মাথায় গুলি চালান ফয়সাল এবং মোটরসাইকেল চালান আলমগীর।

রোববার (১৪ ডিসেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে ফয়সাল করিম মাসুদ গুলি চালান এবং আলমগীর শেখ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। ভিডিও ও ছবি বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার বলেন, চিহ্নিত এই দুইজনকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এখন পর্যন্ত তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং দেশের সব বন্দরকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, বলেন, তদন্তে জানা গেছে সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরা অবস্থায় ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্ত সন্দেহভাজনদের গ্রেফতারে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে এবং চলছে। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সে জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে ব্লক করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

মো. নজরুল ইসলাম বলেন, দেশের সীমান্ত দিয়ে মানুষ পারাপার করে এমন কয়েক জনের বিষয়ে তথ্য নিয়ে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইতোমধ্যে মাসুদের পাসপোর্ট ব্লক করা হয়েছে জানিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শীর্ষ জুলাইযোদ্ধাদের অনেকের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এ জন্য তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট–টু’

নির্বাচনকালীন সহিংসতা ও নাশকতা ঠেকাতে ‘অপারেশন ডেভিল হান্ট–টু’ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। তিনি বলেন, এই অভিযান শুধু ঢাকায় নয়, সারাদেশে জোরদার করা হচ্ছে। যারা দুষ্কৃতকারী, অস্ত্রধারী কিংবা নির্বাচনকে ঘিরে সহিংসতা সৃষ্টির চেষ্টা করতে পারে—তাদের আইনের আওতায় আনাই এই অভিযানের মূল লক্ষ্য।

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা প্রসঙ্গে অতিরিক্ত কমিশনার নজরুল বলেন, হাদি একজন নন, দেশে হাজারো, লাখো জুলাইযোদ্ধা রয়েছেন। প্রত্যেকের জন্য আলাদা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তবে রাষ্ট্র ও রাজধানীর সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যেসব সম্মুখসারির জুলাইযোদ্ধা উচ্চ ঝুঁকিতে রয়েছেন, তাদের বিষয়ে আলাদা করে থ্রেট অ্যানালাইসিস করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী হাই-প্রোফাইল ও ঝুঁকিপূর্ণ জুলাই যোদ্ধার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ জানায়, কোনো এলাকায় সন্ত্রাসী, অস্ত্রধারী বা অপরাধীর তথ্য পেলে তা দ্রুত পুলিশ বা ৯৯৯-এ জানানোর জন্য। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে নিহত ১

ওসমান হাদিকে গুলি চালায় ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর : ডিএমপি

প্রকাশের সময় : ০৬:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫