Dhaka মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির যে কোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করুন : আইজিপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৫৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

জাতির যে কোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি বক্তব্যের শুরুতে বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষম হয়েছে। আগামীতেও আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, এ পদোন্নতি আপনাদের কর্মদক্ষতার স্বীকৃতি।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এবং তাদের সহধর্মিনীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের রীতি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের আইজিপি এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিনীরা র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

সম্প্রতি বাংলাদেশ পুলিশের ১৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আবহাওয়া

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতির যে কোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করুন : আইজিপি

প্রকাশের সময় : ১২:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪