Dhaka বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৭ জানুয়ারি গণকারফিউ চায় জনগণ: জয়নুল আবদীন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ২৪৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মানুষ গণকারফিউ চায়। এ বিষয়ে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে ভোট বর্জনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এবার জনগণের প্রত্যাশা ৭ জানুয়ারি ভোটের দিন অন্তত গণকারফিউ দেবে বিরোধী জোট। তাদের প্রত্যাশা পূরণ হবে। বিএনপি এসব বিষয়ে কাজ করছে। এটা কোনো নির্বাচন হচ্ছে না। ভাগবাটোয়ারা নির্বাচন চলছে। বিএনপি আন্দোলনে আছে, এ আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের পতন অবশ্যই হবে।

জয়নুল আবদিন বলেন, শান্তিপূর্ণ লিফলেট বিতরণ করে জনগণের ভালো সাড়া পেয়েছে বিএনপি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সংবিধান রক্ষার্থে যে নির্বাচন করেছিলেন, সেই সময় আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, ‘১৫ ফেব্রয়ারি গণকারফিউ কর্মসূচি পালন করা হবে।’ আজকে বিএনপির মতো বড় দলকে বাহিরে রেখে যে একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, জনগণ প্রত্যাশা করে আগামী ৭ জানুয়ারিও গণকারফিউ কর্মসূচি দেওয়া হোক।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনকে জনগণ আগে বলা শুরু করেছিল- ভাই আর ডামি। এখন বলা শুরু করেছে- চার পুত্রের নির্বাচন নৌকা, ট্রাক, ঈগল আর পালক পুত্রের লাঙ্গল। তাই আমরা মনে করি, দেশে গণতন্ত্র ফেরানোর জন্য এবং মানবাধিকার ফেরানোর জন্য বিএনপি যে আন্দোলনে আছে এই আন্দোলন ইনশাল্লাহ চলবে। সরকার বাধ্য হবে একদলীয় দামি নির্বাচন বাতিল করতে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। কঠোর আন্দোলনের বিষয়ে বিএনপি নিশ্চয়ই চিন্তা করবে।’

এসময় সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল রানা, কৃষকদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, মৎসজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, মহিলা দলের নেত্রী ফারজানা কাকন প্রমুখ উপস্থিত ছিলেন।

আবহাওয়া

৭ জানুয়ারি গণকারফিউ চায় জনগণ: জয়নুল আবদীন

প্রকাশের সময় : ০২:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪