Dhaka শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫ বছরের জন্য তাদের ভাগ্য তারেক রহমানের ওপর অর্পণ করেছেন জনগণ : নজরুল ইসলাম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, আমরা গত রাত থেকেই ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সঙ্গীরা সারারাত এখানে ছিলেন। এর মধ্য দিয়ে জেনেছি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির সঙ্গে জোটে যারা যুক্ত ছিলেন, তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি এর মাধ্যমে আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছেন।

নির্বাচনী পরিবেশে শতভাগ সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, আগের অনেক নির্বাচনে বহু প্রাণহানি বা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদেরও ক্ষতি হয়েছে অনেক। এবার আল্লাহর মেহেরবানিতে তেমন কিছু হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করি যে আগামীতে আমরা জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো। যেন সব মানুষই ভোটকেন্দ্রে আসে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে নিজেদের অধিকার প্রয়োগ করে।

আপিল বিভাগের আদেশের কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল না ঘোষণার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আদালত এ ব্যাপারে যখন সিদ্ধান্ত দেবেন, তখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর এই দু-তিনজন ছাড়াও বিএনপি সরকার গঠনে কোনো অসুবিধা নেই।

ভোট কেমন হলো—জানতে চাইলে তিনি বলেন, শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন ব্যাপার। বিএনপি মোটামুটি খুশি। আগের অনেক ভোটে অনেক প্রাণ গেছে। তবে এবার আল্লাহর অশেষ মেহেরবানিতে তেমন কিছু হয়নি।

নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনাদের ধন্যবাদ। আপনাদের মাধ্যমে দেশের জনগণ আমাদের কর্মপরিকল্পনা জানতে পেরেছে এবং সে অনুযায়ী আমাদের ভোট দিয়েছে।

জুলাইয়ের শক্তি নিয়ে জাতীয় সরকার গঠনের পরিকল্পনার কথা ছিল। এখন সেই পরিকল্পনার কী হবে—জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, আপনারা যেভাবে বললেন, আমার তো সেটা জানা নেই। যে ল্যাঙ্গুয়েজে বললেন সেই ল্যাঙ্গুয়েজে আমি কখনো বলিনি।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ইসিতে আমাদের সঙ্গীরা ছিলেন। আমরা রেজাল্ট যতটুকু পেয়েছি তাতে দুই-তৃতীয়াংশ বা তারও বেশি আসনে বিজয়ী হয়েছি। বিএনপি জোটেরও অনেকে বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি, এর মাধ্যমে দেশের জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব বিএনপি এবং বিএনপি নেতা তারেক রহমানের ওপর দিয়েছেন। আমরা গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছি।

জনগণের রায় প্রতিফলিত না হলে কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলছে জামায়াত? এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, আমরা ২৯২ আসনে আমাদের প্রার্থী মনোনীত করেছিলাম। আশা করেছিলাম সবাই জিতবে। কিন্তু অনেকে জয়ী হতে পারেননি। কেউ ৫০০ ভোট পায়, সে-ও বিজয়ী হওয়ার আশা করেছিল। আশা করি আগামীতে ফলাফল আরও ভালো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৫ বছরের জন্য তাদের ভাগ্য তারেক রহমানের ওপর অর্পণ করেছেন জনগণ : নজরুল ইসলাম

প্রকাশের সময় : ০২:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬