Dhaka শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২১ ফেব্রুয়ারি ঘিরে কঠোর নিরাপত্তা, সুনির্দিষ্ট হুমকি নেই : র‌্যাব ডিজি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শহীদ মিনার এলাকায় ইনার ও আউটার পেরিমিটার নির্ধারণ করা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ মোতায়েন থাকবে।

নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।

একে এম শহিদুর রহমান বলেন, অতীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সহায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

র‌্যাব প্রধান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহীদ মিনার এলাকায় ইনার পেরিমিটার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে সদস্য মোতায়ন করা হয়েছে। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে।

তিনি বলেন, নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়ন থাকবে বলে জানানো হয়। পুরো শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি আওতায় আনা হয়েছে।

শহিদুর রহমান আরও বলেন, অতীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করা বা জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন র‌্যাব ডিজি। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের মহাপরিচালক বলেন, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশে যেখানে যেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেসব স্থানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

শহীদুর রহমান বলেন, দৃঢ়ভাবে বলতে চাই যে দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণকে তাদের ওপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেব না। আমরা চাই এ দেশের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে। তাদের স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া কার্যক্রম সেখানে যেন কোনো রকম বাধা না আসে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখব।

তিনি বলেন, গত দেড় বছরে যখন জুলাই-আগস্টের পরে একটা ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল; তখন থেকেই কিন্তু আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা এই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো, ভালো করতে সক্ষম হবো এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে যেরকম পরিবেশ দরকার আমরা সেই রকম পরিবেশে নিয়ে আসতে সক্ষম হবো ইনশাল্লাহ।

র‌্যাব ডিজি বলেন, আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতে এই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব। কোনভাবেই যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো।

ক্রমান্বয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে প্রত্যাশা করে র‌্যাব ডিজি বলেন, আমরা আশা করি দেশবাসীর সহায়তা নিয়ে এই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালোভাবে অপরাধ নিয়ন্ত্রণে আসবে এবং একটি সুন্দর দেশ আমরা উপহার দিতে পারব। দেশবাসীকে ভালো একটি পরিবেশ দিতে পারব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২১ ফেব্রুয়ারি ঘিরে কঠোর নিরাপত্তা, সুনির্দিষ্ট হুমকি নেই : র‌্যাব ডিজি

প্রকাশের সময় : ০২:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬