নিজস্ব প্রতিবেদক :
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ১৬ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০০ ফ্লাইট বাতিল হয়েছে। রোববার (১৫ মার্চ) একদিনেই বাতিল করা হয়েছে ২০টি ফ্লাইট।
রোববার (১৫ মার্চ) বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের ঘটনা চলতে পারে।
জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে শাহজালাল থেকে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি এবং ১৫ মার্চ (রোববার) ফ্লাইট বাতিল হয়েছে।
রোববার (১৫ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত ২টি এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত): ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ২টি সহ মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা ৫০০টি।
নিজস্ব প্রতিবেদক 





















