Dhaka বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ও ভারতে গ্রেপ্তারকৃতদের ফেরাতে বন্দিবিনিময় চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহিদ ওসমান হাদি হত্যার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। এরইমধ্যে ভারতে প্রথমে দুইজন পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আমরা আমাদের দূতাবাসকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনুরোধপত্র পাঠিয়েছি, যেন বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানাসহ আমরা আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি। যেন বন্দিবিনিময় চুক্তি অনুসারে আসামিদের আইনমাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে প্রথমে স্বাধীনতার ঘোষণা দেন। পরে দ্বিতীয়বার শেখ মুজিবুর রহমানের নামে এই ঘোষণা করা হয়। ২৫ মার্চ রাতে রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আরও কিছুদিন বিলম্বিত হতে পারত। ওই হামলার পরপরই চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে দ্বিতীয়বার তা তৎকালীন জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা করা হয় এবং এটাই প্রকৃত ইতিহাস।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনাপর্ব রাজারবাগের ঘটনাপ্রবাহের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পাশাপাশি পুলিশ সংস্কারে উন্নত দেশগুলোর সঙ্গে মতবিনিময় ও সহযোগিতা চাওয়া হয়েছে।

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

আবহাওয়া

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬