Dhaka সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পাঠাও চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামের একজন পাঠাও চালক নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় আশপাশের লোকজন আব্দুল হামিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে চিকিৎসক ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুল হামিদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ জাহাপুর গ্রামে। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম খান। বর্তমানে তেজগাঁও কুনিপাড়া এলাকায় থাকতেন। পেশায় পাঠাওচালক ছিলেন তিনি।

আব্দুল হামিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কামরুজ্জামান দিপু জানান, রাতে হাতিরঝিল ২ নম্বর গেটের পাশে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল হামিদ। এ সময় একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আব্দুল হামিদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার তদন্ত করছে হাতিরঝিল থানা-পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

যাদের হাতে উঠল ৬৮তম গ্র্যামি পুরস্কার

হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পাঠাও চালক নিহত

প্রকাশের সময় : ১২:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬