Dhaka সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্টেশনে নেই রেলের কোনও কর্মী, ধুঁকছে রাজবাড়ী রেলওয়ে

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ২৮৪ জন দেখেছেন

রাজবাড়ী রেলওয়ে সেকশনে জনবল সংকটে বন্ধ রয়েছে বেশিরভাগ স্টেশন। নেই টিকিট কাটার ব্যবস্থাও। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে ভোগান্তির শেষ নেই যাত্রীদের।

এখন বাজে না ঘণ্টা, নিজের মতো আসে যায় ট্রেন। এভাবেই চলছে এক সময়ের ব্যস্ততম গোয়ালন্দ রেল স্টেশন। প্রায় ৬ বছর স্টেশনে নেই রেল বিভাগের কোনও কর্মী। যার ফলে নেই যাত্রীদের দুর্ভোগ দেখার কেউ।

একই পরিস্থিতি রাজবাড়ীর অন্য রেলস্টেশনেরও। লোকাল ট্রেন থামলেও নেই টিকিট কাটার ব্যবস্থা। বেশ কয়েকটি স্টেশন পড়ে আছে জরাজীর্ণ অব্স্থায়।

স্থানীয় একজন বলেন, এখানে ঘণ্টা দেয়ার লোক নেই, গেইটম্যানে লোক থাকে না, স্টেশন মাস্টার নেই, আমরা তো কাউকে তেমন খুঁজে পাচ্ছি না। আরেকজন বলেন, এ স্টেশনে একদম কোনও কিছু নেই।

জনবল সংকটের কথা স্বীকার করছে রেলওয়ে কর্তৃপক্ষও। জানান, স্টেশন মাস্টার নিয়োগ না হলে বন্ধ থাকা স্টেশন চালু সম্ভব না।

রাজবাড়ী রেলওয়ে সেকশনের ৪৩টি স্টেশন রয়েছে। এরমধ্যে তিনটি রুটে প্রতিদিন ছয়টি ট্রেন যাতায়ত করে।

আবহাওয়া

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

স্টেশনে নেই রেলের কোনও কর্মী, ধুঁকছে রাজবাড়ী রেলওয়ে

প্রকাশের সময় : ১২:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২