Dhaka রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। আড়াই মাস পর প্রথমবার শুরুর একাদশে খেলতে নেমে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও দেখিয়েছেন দাপুটে পারফরম্যান্স। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেল লস ব্লাঙ্কোসরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সাান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল। পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন ভিনিসিউস জুনিয়র, একবার করে জালের দেখা পেয়েছেন গার্সিয়া ও ফেদে ভালভের্দে।

সফল স্পট কিকে সোসিয়েদাদের একমাত্র গোলটি করেছেন মিকেল ওইয়ারসাবাল। ২৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

ঘরের মাঠে পঞ্চম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় রিয়াল। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চমৎকার ক্রসে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন গার্সিয়া। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে চলতি বল পা ছুঁয়ে একটু দিক পাল্টে দেন তিনি। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি সোসিয়েদাদ গোলরক্ষক।

গার্সিয়ার দারুণ গোলে এগিয়ে যাওয়ার পর গতি কমিয়ে দেয় রিয়াল। সে সময় ভালো ফুটবল খেললেও তেমন একটা সুযোগ তৈরি করতে পারছিল না সোসিয়েদাদ। ২১তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান ওইয়ারসাবাল। ডিফেন্ডার ডিন হাউসেন ডি বক্সে ইয়ানজেল এররেরাকে ফাউল করায় পেনাল্টি পায় সোসিয়েদাদ।

চার মিনিট পর স্পট কিক থেকে রেয়ালকে ফের এগিয়ে নেন ভিনিসিউস। ব্রাজিল ফরোয়ার্ডকে ফাউল করাতেই পেনাল্টি পায় রেয়াল। ৩১তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ভালভের্দে। ডি বক্সের ঠিক বাইরে বল পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের এই অভিজ্ঞ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ান ভিনিসিউস। ৪৮তম মিনিটে সফল স্পট কিকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাকেই ফের ইয়ন আরামবুরু ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল।

৬০তম মিনিটে মাঠে নামেন রেয়াল অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল। ৬১তম মিনিটে ইয়ন মার্তিনের হেড চমৎকার রিফ্লেক্সে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। দুই মিনিট পর আইহেন মুনিয়োসের গতিময় শট এগিয়ে এসে শরীর দিয়ে ঠেকান তিনি।

৭০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন গার্সিয়া। তবে গোললাইন থেকে শট ঠেকিয়ে তাকে হতাশ করেন মার্তিন। ৮৪তম মিনিটে রেয়ালের জালে বল পাঠালেও অফসাইডের জন্য গোল পায়নি সোসিয়েদাদ। ৬ মিনিট পর একই অভিজ্ঞতা হয় রিয়ালের। আর্দা গিলেরের ফ্রি কিকে হেডে জালে বল পাঠালেও গোল পাননি ভিনিসিউস। তিনি নিজেই অফসাইডে ছিলেন, তাই হয়নি হ্যাটট্রিক।

রিয়াল সোসিয়েদাদের ডাগআউটে আমেরিকান কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোর দশম ম্যাচে এটিই প্রথম হার। আলভারো আরবেলোয়ার মাদ্রিদের হয়ে জালের দেখা পেয়েছেন তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া ও ফেদে ভালভার্দে। আগামী মঙ্গলবার লিসবনে জোসে মরিনহোর বেনফিকার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল।

রিয়াল মাদ্রিদ টিভিকে ভালভার্দে বলেন, ‘আমরা আক্রমণ ও রক্ষণ—উভয় বিভাগেই দারুণ কাজ করেছি। পুরো ম্যাচে আমরা একটি দল হিসেবে রক্ষণ সামলেছি। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন আমরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের জন্য লড়াই করব।’

পেশির চোট কাটিয়ে ডিসেম্বরের শুরুর পর এই প্রথম মাঠে নেমেই প্রভাব বিস্তার করেন আলেকজান্ডার-আর্নল্ড। কিলিয়ান এমবাপের হাঁটুর অস্বস্তির কারণে সুযোগ পাওয়া গঞ্জালো গার্সিয়া তার নিখুঁত ক্রস থেকেই দলকে লিড এনে দেন। আর্নল্ডের প্রশংসা করে আরবেলোয়া বলেন, ‘ট্রেন্ট খুব বুদ্ধিমান ছেলে, যে খেলাটা খুব ভালো বোঝে। আমরা ভাগ্যবান যে তার মতো একজন খেলোয়াড় আমাদের আছে।’

ম্যাচের শেষ দিকে আর্দা গুলারের ফ্রি-কিক থেকে ভিনিসিউস কাঁধ দিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে হ্যাটট্রিক বঞ্চিত হন। পরাজয় শেষে ওইয়ারজাবাল বলেন, ‘প্রথমার্ধটা আমাদের জন্য কঠিন ছিল। একটি বাজে ম্যাচ আমাদের ছন্দ নষ্ট করতে পারবে না।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশের সময় : ০২:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬