Dhaka রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১২:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ২৫৮ জন দেখেছেন

সিলেট জেলা প্রতিনিধি : 

আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছালেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৩৩ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে জিয়ারতের জন্য হযরত শাহজালাল (রহ.) মাজারে রওনা হন। সেখান থেকে শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন।

এরপর সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টার মধ্যে ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

প্রধানমন্ত্রীর ভাষণের জন্য আলিয়া মাদরাসা ময়দানে প্রস্তুত রয়েছে সভামঞ্চ। ইতোমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।

প্রধানমন্ত্রীর সমাবেশে অন্তত চারশ অতিথির জন্য মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ছাড়াও জেলা-উপজেলা ও পৌরসভার জনপ্রতিনিধি এবং বর্তমান সংসদ সদস্য প্রার্থীরা থাকবেন। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও থাকছেন বলে দলীয় একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন বাহিনীর অন্তত ২৫টি ইউনিটের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রায় চার হাজারের অধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মো. জাকির হোসেন খান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ৫ সিটির প্রশাসক

সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১২:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩