নিজস্ব প্রতিবেদক :
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা। এই পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা ) বেতন-ভাতা পাবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী এসব কর্মকর্তাকে সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতন-ভাতা প্রাপ্য হবেন।
এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন (e-mail: iapp@mopa.gov.bd)।
পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই স্ব স্ব পদে কর্মরত থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন।
নিজস্ব প্রতিবেদক 



















