Dhaka মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে : সিইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২৪৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে তাতে স্বচ্ছতা থাকবে বলে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অনলাইনে সাংবাদিক কার্ডের প্রক্রিয়াটা ইউজার ফ্রেন্ডলি না। এটা সমাধান করা হবে।

সিইসি বলেন, অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না। এটা আমার নতুন যাত্রা তো, এটা একটা সমস্যা হয়েছে। আপনারা ডিজিটালাইজেশনের বিপক্ষে না, এটা আমরা বুঝি। কিন্তু ইট শুড বি ইউজার ফেন্ডলি। ফার্স্ট টাইম যেহেতু বলছি নিশ্চয় এটা প্রবলেম হচ্ছে। ইনশাল্লাহ এটা সমাধান করা হবে।

ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তাকে এটা জাস্ট অবহিত করা, পারমিশন নিয়ে ঢোকার দরকার নাই।

সিইসি বলেন, আপনাদের নিরাপত্তার বিষয়টা আমরা সার্কুলার করে নিয়েছি। আমরা ক্লিয়ার দিয়ে দিছি অলরেডি। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই। আপনারা থাকলে, আপনাদের চোখ থাকলে, আমার জিনিসটার ট্রান্সপারেন্সি বাড়বে। আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন।

তিনি বলেন, আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করেছি। আমি তো সিদ্ধান্ত দিতে পারবো না। কমিশন বৈঠকের পর আপনারা দ্রুত সময় সময়ের মধ্যে ইনশল্লাহ সিদ্ধান্ত পেয়ে যাবেন।

সভায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী এমাদউদ্দীন (জেবেল), সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাংবাদিকরা রোববারের মধ্যে সমস্যা সমাধানের আল্টিমেটাম দেন।

আবহাওয়া

শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে : সিইসি

প্রকাশের সময় : ০৩:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬