Dhaka সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সহিংসতা-নাশকতার অভিযোগে ঢাকায় ২০৯ মামলায় গ্রেফতার ২৩৫৭

নিজস্ব প্রতিবেদক : 

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২০৯টি। এসব মামলায় এ পর্যন্ত ২৩৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদের বেশিরভাগ বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

শুক্রবার (২৬ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি) কে এন রায় নিয়তি এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ২০৯টি। আর এসব মামলায় এখন পর্যন্ত ডিএমপি গ্রেপ্তার করেছে ২৩৫৭ জনকে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর : তাজুল ইসলাম

সহিংসতা-নাশকতার অভিযোগে ঢাকায় ২০৯ মামলায় গ্রেফতার ২৩৫৭

প্রকাশের সময় : ০৮:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪