Dhaka মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সস্ত্রীক লন্ডন গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : 

স্ত্রীসহ যুক্তরাজ্যে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রাহাত আরা বেগমসহ ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা ছেড়েছেন।

এছাড়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ারও উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুইবার লন্ডন গিয়েছিলেন মির্জা ফখরুল।

১০ দিনের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি। মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুলকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছে যুক্তরাজ্য বিএনপি। তার সম্মানে কয়েকটি কর্মসূচিও করার কথা রয়েছে।

আবহাওয়া

প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

সস্ত্রীক লন্ডন গেলেন মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১২:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪