Dhaka মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে আসন বাড়ছে

ফাইল ছবি

সারাদেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে আরও ২৮২টি আসন বাড়ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এমবিবিএস কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মেডিকেল কলেজে আসন বেড়ে হবে ৩ হাজার ২১২টি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-০১ অধিশাখার উপ-সচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : ঢাবির সান্ধ্য কোর্সের ভর্তি পরীক্ষা বিতর্কের মুখে বাতিল

এতে বলা হয়েছে, সুনামগঞ্জে নতুন স্থাপিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং অন্য ১৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে আসন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমানে দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে ২ হাজার ৯৩০টি আসন রয়েছে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আসন বেড়ে ৩ হাজার ২১২টি হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হলো যুবকের পা

সরকারি মেডিকেলে এমবিবিএস কোর্সে আসন বাড়ছে

প্রকাশের সময় : ০৫:৫৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০