Dhaka মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপির আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য তারিখ পরিবর্তন হবে না। আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী। কিন্তু আমরা নির্বাচন চাই। ওদিকেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না।

তিনি বলেন, এনসিপি কারোর সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি। আমাদের ব্যাপারে অপপ্রচারের চেষ্টা হয়েছে। অতি শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবো। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে। পুরানপন্থী যে দলগুলো আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই। তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই।

নাহিদ বলেন, নির্বাচনের পরেও সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত থাকতে হবে। এনসিপির যাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না বরং ত্বরান্বিত হবে। তবে নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত পরিমাণে আছে বলবো না। তবে এগিয়ে যেতে হবে। ইসিকে অনেক পরামর্শ দেয়া হয়েছে। কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে আশা করি আমরা এগিয়ে যেতে পারবো।

কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য ভোটের তারিখ পরিবর্তন হবে না বলে আশা প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা বলে আসছিলাম সংস্কার, বিচার এবং সেটার পরে নির্বাচনের উদ্যোগ যেন নেওয়া হয়। তখন আমাদের এই অবস্থানকে বারবার বলা হয়েছিল নির্বাচনবিরোধী; আমরা নাকি নির্বাচন পেছাতে চাই। আমরা কিন্তু সে ধরনের কথা কখনো বলিনি। যেহেতু সংস্কারের একটা পর্যায়ে আমরা এসেছি। বিচারের প্রক্রিয়াও শুরু হয়েছে। এখন নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। তবে আমরা যেটা বলেছি, নির্বাচন কমিশন যেন সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনি যাত্রাটা শুরু করে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায়। তাদের নেত্রী অসুস্থ, সেজন্য আমাদের সহানুভূতি রয়েছে। আমরা বিষয়টা বিবেচনা করতে বলেছি। কিন্তু নির্বাচন নির্বাচনের সময় হবে বলে আমরা আশা করি।”

এনসিপি কারো ‘প্রকাশ্য বা অপ্রকাশ্য’ সমঝোতায় যায়নি মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সমঝোতার কথা বলে এনসিপির বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে।

এনসিপি নিজেদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে এগিয়ে যেতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং দলটি প্রার্থী যাচাইয়ে চূড়ান্ত করার দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তফসিল ঘোষণার ক্ষেত্রে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার কথা বুধবারও বলেছিলেন নাহিদ।

সেদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, “তফসিলের বিষয়ে ইসি আমাদেরকে স্পষ্টভাবে জানায়নি। ইসি মিডিয়াতে বলেছে, হয়ত আগামী দুয়েক সপ্তাহের মধ্যে দেবে। আমরা বলেছি, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয়।”

খালেদার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান এনসিপির পক্ষ থেকে একাধিকবার এলেও এ নিয়ে বিএনপির অবস্থান ভিন্ন। দলটির নেতারা বলছেন, খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে ভোট পেছানোর কোনো সম্পর্ক নেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের বক্তব্য ইতিহাস বিকৃতি : সালাহউদ্দিন আহমদ

সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক : নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ০৯:২২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫