Dhaka বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির। কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে সই করেছেন আইনমন্ত্রী, কিছুক্ষণ পর প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, গত পরশু ১৪ দলের একটি সভা হয়েছিল, সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে। এটার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু শুরু করেছিলাম। এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে।

যে কারণে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় সেই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠিয়েছে, এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি, আমার মনে হয়ে, কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে দেবে’, বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াত-শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ করলো এবং এটা সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে, সেখানে এগুলো তালিকাভুক্ত হবে। এটাই আমাদের সিদ্ধান্ত, আপনারা মনে হয় কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন পেয়ে যাবেন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

এর আগে সোমবার (২৯ জুলাই) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সভায় চলমান ছাত্র আন্দোলনের আড়ালে দেশব্যাপী সংঘাত-সহিংসতায় সম্পৃক্ত থাকার অপরাধে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন নেতারা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেঘনা-গোমতী সেতুতে একদিনে টোল আদায় ১ কোটি ৩৬ লাখ টাকা

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন : আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০২:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪