Dhaka বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত ১৭ পুলিশ সদস্য পেলেন ২৪ লাখ টাকা

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৭ সদস্য ও এক সিভিল গাড়িচালককে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) নগরের দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ (বিপিএম) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন।

পুলিশ জানায়, গত বছরের ৩১ অক্টোবর সরকারি দায়িত্ব পালনকালে সংঘটিত সড়ক দুর্ঘটনায় তারা আহত হন। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের সহায়তায় এ অর্থ দেওয়া হয়।

অনুষ্ঠানে কমিশনার বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ঝুঁকি নেওয়া সদস্যদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের সহায়তা তাদের মনোবল বাড়াবে এবং দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিএ চট্টগ্রাম অফিসের বিভাগীয় পরিচালক মাসুদ আলমও অনুষ্ঠানে অংশ নেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সড়ক দুর্ঘটনায় আহত ১৭ পুলিশ সদস্য পেলেন ২৪ লাখ টাকা

প্রকাশের সময় : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬