Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ দফতরে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি সচিবালয়ের ১ নম্বর ভবনের (মন্ত্রিপরিষদ ভবন) তিনতলায় তার জন্য নির্ধারিত কার্যালয়ে পৌঁছান। এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তারসহ মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে।

একই ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে।

আবহাওয়া

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময় : ০২:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬