Dhaka বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৬০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচনের পর শেখ হাসিনাকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অভিনন্দন জানানোর ঘটনায় ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ঘিরে অনেক প্রতিকূলতা ছিল। যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল তারা নির্বাচনের পর বিদেশিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ৭০টি দেশের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি তারা বাংলাদেশ সরকারের সাথে কাজ করার কথা জানিয়েছে।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন ঘিরে অনেক প্রতিকূলতা ছিল। সমস্ত দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। আওয়ামী লীগের আগের চারবারের তুলনায় বর্তমান সরকার বেশি শক্তিশালী।

বিএনপি নেতা মির্জা ফখরুল এবং আমীর খসরু ছাড়া পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ছাড়া পাওয়ার পর তারা বলছে, আওয়ামী লীগ সরকার গঠন করলেও তারা জনগণের কাছে হেরে গেছে। নির্বাচন বর্জন করার কারণে তারা কর্মীদের তোপের মুখে পড়েছে। অপ্রীতিকর অবস্থার সৃষ্টি যেন না হয় সে জন্য তারা এসব বক্তব্য রাখছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বামীর পরকীয়ার কারনে ভেঙে গেল মৌসুমী হামিদের সংসার

ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪